নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার ২ নম্বর বড়তলী বানিয়াহারী ইউনিয়নের মামুদপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মামুদপুর গ্রামের ফালান মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০), আব্দুর রহমানের ছেলে জজ মিয়া (৩৯), আবুল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৪) ও হরমুজ আলীর ছেলে আজিজুর রহমান (৪৬)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘সমাজকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’
এমএইচ
