ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে মতবিনিময়
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
প্রেস কনফারেন্সে কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসীম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি এবং ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
