আজ সোমবার শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছে বাজুস।
সংগঠনটির এ সিদ্ধান্তের ফলে আজ দেশের সর্বত্র জুয়েলারি প্রতিষ্ঠানের স্বাভাবিক বেচাকেনা বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
