আগামী শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালায় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
Published : 13 Oct 2026, 08:57 PM
Updated : 13 Oct 2026, 09:02 PM
সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারি বহাল থাকছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষায় বসতে হবে স্কুল পরিবর্তনে আগ্রহীদের।
মঙ্গলবার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নব্ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশ করা নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ‘৬ প্লাস’ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। অন্যান্য সব শ্রেণিতে ভর্তির জন্য এ অনুসারে বয়স গণনা করতে হবে।
বিস্তারিত আসছে…
