টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে নতুন করে চর্চায় উঠে এসেছে অভিনেতা রণবীর কাপুরের নাম। জানা গেছে, টাইগারের ওপর হামলার ঘটনায় অভিযুক্তেরা নাকি মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়িতেও নজরদারি চালিয়েছিলেন। এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেতার অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রণবীরের বাড়িতে নজরদারি চালানোর অভিযোগ ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, ‘রামায়ণ’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হোক।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুরাগী লিখেছেন, এই মুহূর্তে প্রচার বা জনসমক্ষে উপস্থিতির চেয়ে রণবীরের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি।

অন্য এক অনুরাগী রণবীরের সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, গত কয়েক দিনে অভিনেতাকে কিছুটা উদ্বিগ্ন ও অস্বস্তিতে দেখা গেছে। পরিবারের নিরাপত্তা নিয়ে রণবীর চিন্তিত হতে পারেন বলেও মন্তব্য করেছেন ওই অনুরাগী। তবে অভিনেতার উদ্বিগ্ন থাকার বিষয়টি অনুরাগীর ব্যক্তিগত পর্যবেক্ষণ, এর স্বাধীন কোনো নিশ্চিতকরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
রণবীরকে অনুরাগীরা ভালোবেসে ‘আরকে’ নামেও ডাকেন। স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার ব্যক্তিগত জীবনও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। ফলে তার বাড়িতে নজরদারির অভিযোগ সামনে আসার পর উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন যশ ও সাই পল্লবী। চলতি বছরের ৫ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
বিজ্ঞাপন
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
