এনআইডি সংশোধনের ৬৯ হাজার আবেদন ঝুলছে ডিজি পর্যায়ে
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত
-->জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে ৬৯ হাজার ২৫২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯৮৩টি এবং ২০২৬ সালের ৬৮ হাজার ২৬৯টি আবেদন রয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের তৈরি ডিজি পর্যায়ের ঝুলে থাকা আবেদনসংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন ঝুলে রয়েছে ঢাকা অঞ্চলে ১০ হাজার ৬১৫টি এবং কুমিল্লা অঞ্চলে ১০ হাজার ৫৫৯টি। এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলে ৮ হাজার ৩৩২টি, রাজশাহী অঞ্চলে ৬ হাজার ৮৭৫টি, চট্টগ্রাম অঞ্চলে ৬ হাজার ৬৮৮টি, খুলনা অঞ্চলে ৫ হাজার ৮৭১টি এবং ফরিদপুর অঞ্চলে ৫ হাজার ১৪০টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
অন্যদিকে রংপুর অঞ্চলে ৪ হাজার ৪৭৭টি এবং বরিশাল অঞ্চলে ৪ হাজার ২২৬টি আবেদন ঝুলে আছে। প্রতিবেদনে আরও একটি অঞ্চলের ৬ হাজার ৪৬৯টি আবেদন পেন্ডিং দেখানো হয়েছে। তবে ওই অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি। এনআইডির তথ্য সংশোধন নাগরিকদের গুরুত্বপূর্ণ সেবা। এসব আবেদন দীর্ঘদিন নিষ্পত্তির অপেক্ষায় থাকায় সংশ্লিষ্ট সেবা প্রত্যাশীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
এলিস/এসএন
আরও পড়ুন
ময়লার ভাগাড় এখন সবুজ বাগান, ডিসির উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: খবরের কাগজ
-->দুই দশকের ময়লার ভাগাড় সরিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’। এ উদ্যোগের প্রশংসা করে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর) আমিনবাজারে নিমগাছ রোপণের মাধ্যমে বাগানটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী।
‘পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকাকে মানুষের কল্যাণে কীভাবে সুন্দরভাবে পরিবর্তন করা যায়, আমিনবাজারের এই উদ্যোগ তার বড় প্রমাণ’ মন্তব্য করে তারেক রহমান দুই মাসের ব্যবধানে এখানকার বাসিন্দারা এখন সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রী বলেন, ‘এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদের নিতে হবে। জনগণ সরকারকে সহযোগিতা করলে পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।’
আমিনবাজারের উদ্যোগ আশপাশের এলাকাতেও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়ে মহাসড়কের দুই পাশে থাকা মিল-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে ফাঁকা জায়গাগুলোর পরিচর্যার দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য বলেন।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগকে দেশের অন্য ৬৩ জেলার প্রশাসকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্র অন্য জেলার প্রশাসকেরাও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক ধরে আমিনবাজারে মহাসড়কের পাশে বর্জ্য ফেলে ৩০ ফুট পর্যন্ত উঁচু স্তূপ তৈরি হয়েছিল। গত জুলাইয়ে মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী এই ভাগাড় ও দুর্গন্ধ দেখতে পান। এরপর তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় প্রায় তিন মাসের প্রচেষ্টায় বর্জ্য অপসারণ করা হয়। এরপর জমি প্রস্তুত, মাটির ক্ষয় রোধ এবং পানি নিষ্কাশনের জন্য ২০টি সারফেস ড্রেন নির্মাণ করা হয়।
প্রায় চার কিলোমিটার দীর্ঘ ও ১০ থেকে ২৫ মিটার চওড়া বাগানটিতে নিম, সুপারি, তাল, মাধবীলতা, সিজিয়াম ও রঞ্জনসহ মোট ৬ হাজার ৫৮৫টি গাছ ও শোভাবর্ধক উদ্ভিদ লাগানো হয়েছে। পরিবেশবান্ধব অবকাঠামোর অংশ হিসেবে স্থাপন করা হয়েছে দুই কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল ও এক কিলোওয়াটের বায়ুবিদ্যুৎ টারবাইন। রাতের আলোকসজ্জার জন্য রয়েছে ১২০টি বৈদ্যুতিক বাতি।
আনিসুর রহমান/রিফাত/
আরও পড়ুন
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না প্রাথমিক শিক্ষকরা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
-->শিক্ষকতাকে বলা হয় মহান পেশা। কিন্তু সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন ড্রাইভারদের নিচে। নিম্ন বেতন ও সামাজিক মর্যাদা নিয়ে বিপাকে লাখো শিক্ষক। বেতন গ্রেড ১০ম স্কেলে উন্নীতকরণ, উচ্চতর গ্রেড জটিলতার অবসান ও প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। প্রাথমিক শিক্ষকদের দেওয়া প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না দেখায় হতাশা প্রকাশ করেছেন তারা।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তিন দাবি করেন সংগঠনের নেতারা।
আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সঙ্গে তিন দাবি পূরণে সরকারের কাছে আহবান জানানো হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষকদের নিয়ে বিভিন্ন সময়ের বক্তব্য ও আশ্বাস বাজিয়ে শোনানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মু. মাহবুবর রহমান।
আরও পড়ুন
তিনি বলেন, সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি'র বিভিন্ন ভার্চুয়াল সভা সেমিনারে ভিডিও বার্তায় বারবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন। বিএনপির মিডিয়া সেল থেকে তা প্রচার করা হয়েছে। বিএনপি ক্ষমতা আসার ১৮০ দিনের কর্মপরিকল্পনায়ও এটি ছিল ১ম দফা। গত ৫ই অক্টোম্বর বিশ্ব শিক্ষক দিবসে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে প্রাথমিক শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। যা জাতির ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত।
মু. মাহবুবর রহমান বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষার্থীকে বিনামূল্যে ড্রেস, জুতা, ব্যাগ প্রদান, মিড ডে মিল চালুসহ একাধিক উদ্যোগ নিয়েছে। কিন্তু শিক্ষকদের দাবি বাস্তবায়নে সরকারি পর্যায়ে প্রেস নোট দেওয়ার এক বছর পরও তা বাস্তবায়ন করা হয়নি। ফলে শিক্ষক সমাজ কার্যত হতাশ। এছাড়াও প্রাথমিক শিক্ষকদের দেওয়া প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। আগামী বছরের শুরুতে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, অর্থ সম্পাদক শায়লা আশরাফ প্রমুখ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আশরাফুল আলম ও মুক্তি মালেক।
কাজল/
আরও পড়ুন
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত
-->দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (১৮ অক্টোবর) তাকে তলব করে দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বাংলাদেশ।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। সৌদি আরবের জবাব পাওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে। একইসঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
এএফ/
আরও পড়ুন
দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
-->শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি প্রত্যাশা করেন, দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান বৈষম্য ও অবিচার দূর হয়ে সাম্য, মৈত্রী, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
রবিবার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছা বাণীতে স্পিকার এমন প্রত্যাশা জানান।
আরও পড়ুন
তিনি বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ তৈরি করে। এ উৎসবের আনন্দ ও উদ্দীপনা সবার জীবনে নতুন প্রেরণা জোগাক এবং আগামী দিনগুলোকে আরও সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর করে তুলুক।’
স্পিকার বলেন, ‘শাশ্বত বাংলার আবহমান ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন রাখা প্রয়োজন। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাইকে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার ঘরে ছড়িয়ে পড়ুক এ কামনা করেন।
তিনি দুর্গাপূজার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এলিস/রিফাত/
