কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে একাধিক যাত্রী মাথাসহ বিভিন্নস্থানে আঘাত পান।
ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, চলতি পথে হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। কয়েকজন পদপৃষ্ঠ হয়। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের খবর সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।
সংশ্লিষ্ট সংবাদ: ট্রেন
১৪ অক্টোবর ২০২৬
১৩ অক্টোবর ২০২৬
০১ অক্টোবর ২০২৬
