চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।
আজ শনিবার (২৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী সোমবার (২৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত ২ জুলাই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে বেশকিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি ও সমমান পরীক্ষা
০২ জুলাই ২০২৬
