১২ অক্টোবর ২০২৬
রিয়াধে বিমানবন্দরে হামলা, মৃত এক

রোববার সৌদি আরবের রিয়াধে বিমানবন্দর হামলায় একজনের মৃত্যু হয়েছে। এর ঠিক একদিন আগে এরকম একটি হামলায় ১২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন শতাধিক। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, "রোববার দুপুরে রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে একটি হামলা হয়।" পরে তারা জানিয়েছে, মৃত ব্যক্তি পাকিস্তানের নাগরিক।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরবসহ যে জোট লড়াই করছে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশসীমা সুরক্ষা ব্যবস্থা দিয়ে একটি ক্রুজ মিসাইল আটকানো হয়েছে। পরে হুতিরা এই আক্রমণের দায় স্বীকার করে বলেছে, তারা গত ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, আর ড্রোন দিয়ে চারটে অপারেশন চালিয়েছে।
পরে জানা গেছে, সৌদি আরবের পুর্বে দাম্মান বিমানবন্দরে এবং দেশের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকোর দুটি শোধনাগারেও হামলা হয়েছে।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স)
https://p.dw.com/p/5O97D
প্রকাশিত ১২ অক্টোবর ২০২৬শেষ আপডেট ১২ অক্টোবর ২০২৬
ব্রেক্সিট ভোটে রাশিয়ার ষড়যন্ত্রের অভিযোগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ব্রেক্সিট গণভোটে জালিয়াতি করেছে রাশিয়া। অভিযোগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ২০১৬ তে ব্রেক্সিট রেফারেন্ডামে ৫২ শতাংশ যুক্তরাজ্যবাসী ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন।
জুলাই মাসে কিয়র স্টারমারের পর প্রধানমন্ত্রী হয়েছেন বার্নহ্যাম। তিনিই প্রথম ব্রিটিশ নেতা যিনি প্রকাশ্যে গণভোট নিয়ে এই অভিযোগ করলেন। 'রেস্ট ইস পলিটিক্স' পডকাস্টে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লাভের থেকে ক্ষতি অনেক বেশি হয়েছে। তিনি বলেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আসার পর তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট জানান, ব্রেক্সিট রেফারেন্ডামের ভোট জালিয়াতিতে রাশিয়ার হাত আছে। তবে এ বিষয় তিনি কোনো প্রমাণ দেননি।
বার্নহ্যাম এও জানান, ইইউ-এর সঙ্গে সম্পর্ক ভালো করার রাস্তা তিনি খুলে রেখেছেন। ভবিষ্যতে ফের ইইউ-এর সঙ্গে যুক্ত হতে পারার সম্ভবনাও তিনি উড়িয়ে দেননি।
যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশে চরম দক্ষিণপন্থা বাড়ছে। বার্নহ্যাম বলেন, তাদের গণতন্ত্রে হস্তক্ষেপ করতে চায় একাধিক দেশ। প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে সাধারণ ভোটারদের সতর্ক করা প্রয়োজন।
বার্নহ্যাম জানান, জার্মানিতে এএফডির বাড়বাড়ন্তের পিছনেও রাশিয়ার ভূমিকা আছে বলে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস তাকে জানিয়েছেন।
এসসি/ জিএইচ (এপি, ডিপিএ, রয়টার্স)
https://p.dw.com/p/5O94S
প্রকাশিত ১২ অক্টোবর ২০২৬শেষ আপডেট ১২ অক্টোবর ২০২৬
শক্তি পরিকাঠামোগুলিতে আক্রমণ করবে না রাশিয়া, ইউক্রেন, জানালেন ট্রাম্প

একে অপরের বিদ্যুৎ প্রকল্প, তৈলশোধনাগারের মতো শক্তি পরিকাঠামোগুলিতে আক্রমণ করবে না ইউক্রেন এবং রাশিয়া। রোববার একথা জানিয়েছেন মার্কিন প্রধানমন্ত্রী ডনাল্ড ট্রাম্প। তার ট্রুথ সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, "ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এই মুহূর্ত থেকে এনার্জি সিজফায়ার শুরু হলো।" তিনি জানান, দুই পক্ষই এতে সম্মতি দিয়েছে এবং তিনি কিয়েভ এবং মস্কোকে অনুরোধ করেন এই চুক্তি না ভাঙতে।
মস্কো থেকে এবিষয়ে কিছু না জানানো হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলস্কি এই ঘোষণায় অবাক হন। অ্যাক্সিয়স সংবাদ মাধ্যমকে তিনি জানান, "এটা আমার কাছে একটা নতুন সংবাদ।' তবে তিনি এও বলেন, রাশিয়া এই এনার্জি সিজফায়ার মানলে ইউক্রেনও মানবে। তিনি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুটিনের সঙ্গে এই আলোচনা করে থাকেন, তাহলে আমাদের জানানো হোক কখন থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। আমরা মেনে নেব।"
এসসি/ জিএইচ (এফপি, রয়টার্স)
https://p.dw.com/p/5O946
১২ অক্টোবর ২০২৬
সৌদিতে হুতি হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি হামলায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ২৪ বাংলাদেশি। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, এই হুতি হামলায় বাংলাদেশি হতাহতদের পরিচয় জানা গেছে।
পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত দুজন হলেন মো. শাহেদ আহম্মদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি।
শাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহেরা বেগম। তিনি সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন।
আর নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ উল্লাহ ও মায়ের নাম জাহানারা বেগম। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হামলায় আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত এবং ১৩ জন ওমরাহ ভিসায় দেশটিতে যাওয়া ব্যক্তি।
কিং আবদুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিন বাংলাদেশি হলেন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুক। রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন দুজন হলেন সাফফাত রহমান ও মো. দাউদুল ইসলাম। এদের মধ্যে সাফফাত অচেতন অবস্থায় আছেন। রিয়াদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন মো. সাইদুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন। কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন তিন বাংলাদেশি হলেন—ইসমাইল হোসেন, মো. মিসবাহ উদ্দীন হীরা ও মো. রায়হানুল ইসলাম। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বাংলাদেশি হলেন—সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহাদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ ও সোবেহ সাদেক মো. শাহজাহান সরকার। এছাড়া আরো চারটি হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসাধীন আছেন।
জিএইচ/এসজি(প্রথম আলো)
https://p.dw.com/p/5O8zQ
১২ অক্টোবর ২০২৬
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যেভাবে লড়তে চায় ইন্ডিয়া ব্লক

ভারতে বিরোধী ইন্ডিয়া ব্লক মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাস্তায় নেমে এবং আইনি পথে লড়তে চায়। কংগ্রেস নেতৃত্ব দিল্লিতেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও আরজেডি-র তেজস্বী যাদবের সোমবার দিল্লি এসে পৌঁছানোর কথা। ইন্ডিয়া ব্লকের দলগুলি রাস্তায় নেমে প্রতিবাদের পথে হাঁটতে চায়।
একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারকে আইনি রক্ষাকবচ বা লিগাল ইমিউনিটি দেওয়ার বিরুদ্ধে ইন্ডিয়া ব্লক সুপ্রিম কোর্টে আইনি লড়াই করারও সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি বিবৃতিতে বলেছেন, ''২০২৩ সালে আইন পাস করে মোদী সরকার মুখ্য ও অন্য দুই নির্বূাচন কমিশনারকে আইনি রক্ষাকবচ দিয়েছেন। এই রক্ষাকবচ রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতিরও নেই। তাহলে কেন এই রক্ষাকবচ মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারকে দেওয়া হবে?'' তার দাবি, ''ভোট চুরি করার জন্যই এই কাজ করা হয়েছে।''
জিএইচ/এসজি(এএনআই, কংগ্রেসের বিবৃতি)
https://p.dw.com/p/5O8zf
১২ অক্টোবর ২০২৬
ছাদবাগান ও আঙিনায় ড্রাগনের মিনি রাজ্য হানিফের

ইউটিউব থেকে শিখে ২০২৪ সালে বাড়ির ছাদবাগান, বাড়ির আঙিনা ও জমি ইজারা নিয়ে ড্রাগন ফলের আবাদ করেন বিদেশ ফেরত মো. আবু হানিফ (৬২)। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, পরিবারের চাহিদা মিটিয়ে ড্রাগন বিক্রি করে বছরে তিনি এখন লক্ষাধিক টাকা আয় করছেন। এতে তার সংসারে এসেছে সচ্ছলতা।
স্থানীয় বাজারে হানিফের ড্রাগনের চাহিদাও বেশ। আশপাশের উপজেলায়ও যাচ্ছে তার ড্রাগন। বাড়ির ছাদ ও বাড়ির আঙিনায় করা তার ড্রাগনের বাগান আকর্ষণ করছে স্থানীয়দের। এ যেন এক টুকরো ‘ড্রাগনের রাজ্য’। আশপাশের অনেকের কাছেই তিনি ‘ড্রাগন হানিফ’ নামেও পরিচিত।
হানিফের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে। ওই গ্রামের হাজি মো. সুলতান আহম্মেদ প্রধানের ছেলে তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তিনি দুই ছেলের বাবা। মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদী এলাকায় তার একতলা বাড়ি। ওই বাড়ির ছাদে ও বাড়ির আঙিনায় ড্রাগন ফলের বাগান রয়েছে তার। উপজেলার পৈলপাড়া এলাকায়ও জমি ইজারা নিয়ে ড্রাগন ফলের আবাদ করেছেন এ মৌসুমে।
হানিফের ড্রাগনের বাগান নিয়ে কথা হয় মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পালের সঙ্গে। তিনি বলেন, বয়সকে হার মানিয়ে ওই ব্যক্তি যেভাবে একক প্রচেষ্টায় তার ছাদবাগান ও আঙিনায় ড্রাগনের ‘মিনি রাজ্য’ গড়ে তুলেছেন, তা তার অদম্য মনের পরিচায়ক। তিনি দৃষ্টান্ত। কৃষি কার্যালয় থেকে তাকে সার্বিকভাবে পরামর্শ দেওয়া হবে।
জিএইচ/এসজি(প্রথম আলো
https://p.dw.com/p/5O8zS
আরো পোস্ট দেখান
