খুলনা গেজেট অক্টোবর ১৫, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
খুলনা নগরীর সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনাসহ প্যানা, ফেস্টুন, সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিমসহ কেএমপির পুলিশ সদস্যরা অংশ নেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেসিসি।
খুলনা গেজেট/উউরা
