
প্রতীকী ছবি ছবি: Istock
Published on
:
1 min read
মঙ্গলবার, মহানবমীতে সকাল ১১টা পর্যন্ত শহর কলকাতায় সর্বত্রই যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ শহরে কোথাও কোথাও কোনও বড় মিটিং-মিছিল বা জমায়েত হওয়ার কথা নেই বলেই জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। আজ নবমী হলেও পঞ্জিকা মতে দশমী পড়ে গিয়েছে। সেই কারণে বেশ কয়েকটি ঠাকুর বিসর্জনের কথা রয়েছে। সেই মতো গঙ্গার ঘাটে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ।
