ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে সৌদি আরবের বহুল প্রতীক্ষিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির বিবেচনায় আয়োজকরা এটি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের নতুন তারিখ খুব দ্রুতই ঘোষণা করা হবে। প্রতিবছর আয়োজিত এই ফ্ল্যাগশিপ সম্মেলনটি আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। এএফপিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার একজন কর্মকর্তা ও দুজন পরামর্শক।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এটি সম্মেলনের দশম আয়োজন হওয়ায় তারা একে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যাতে অংশগ্রহণকারীরা কাঙ্ক্ষিত অভিজ্ঞতা ও ইতিবাচক ফলাফল লাভ করতে পারেন। মূলত সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আদলে আয়োজিত এই সম্মেলনটি ‘মরুভূমির দাভোস’ হিসেবে পরিচিত, যার মূল লক্ষ্য সৌদি আরবের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে পর্যটন, প্রযুক্তি ও ক্রীড়া খাতে বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করা।
গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত তীব্রতর হয়েছে। হুথিদের হামলায় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এ সকল হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিরাপত্তার খাতিরে রিয়াদের সরকারি সংস্থাগুলোর কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রিয়াদের কিংডম সেন্টারে অবস্থিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয়ের কর্মীদেরও অফিসে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ ভবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় অবস্থিত। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-ঘনিষ্ঠ হুথিদের মধ্যে গত কয়েক সপ্তাহে লড়াই চরম রূপ নিয়েছে। সবাইকে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় সমৃদ্ধ কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কোম্পানিগুলোও তাদের কর্মীদের রিমোট ওয়ার্ক বা ঘরে বসে কাজ করার নির্দেশনা দিয়েছে। রাজধানীর সরকারি সংস্থার কর্মচারীরাও চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূরবর্তী কাজের বার্তা পেয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতেই বৃহৎ এই বিনিয়োগ আয়োজন সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছে সৌদি কর্তৃপক্ষ।
The post হুথিদের হামলার আশঙ্কায় সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন স্থগিত appeared first on Daily Sangbad Chorcha.
