সংগীতের নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন এ এইচ তুর্য। তার পরিচালনায় এন্টার টিভিতে শিগগিরই শুরু হচ্ছে সাপ্তাহিক সংগীতানুষ্ঠান ‘রুটস অ্যান্ড রিদম উইথ এ এইচ তুর্য’।
এই আয়োজনের মধ্য দিয়ে দেশীয় সংগীতের শিকড়ের সুরকে আধুনিক ছন্দের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
আয়োজনটিকে ঘিরে সংগীতপ্রেমী, শিল্পী ও কলাকুশলীদের সহযোগিতা কামনা করেছেন এ এইচ তুর্য। তাঁর মতে, সংগীতের এই উদ্যোগকে সফল করতে সবার আন্তরিক অংশগ্রহণ, ভালোবাসা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন।
ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নতুন কিছু সৃষ্টির প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। সম্মিলিত প্রচেষ্টায় দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়, এমন সংগীত পরিবেশনা উপহার দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ এইচ তুর্য জানিয়েছেন, খুব শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবে ‘রুটস অ্যান্ড রিদম উইথ এ এইচ তুর্য’। এ আয়োজনের সঙ্গে যুক্ত হতে আগ্রহীদের জরুরি প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে।
The post নতুন সংগীতযাত্রায় এ এইচ তুর্য, সহযোগিতা চাইলেন শিল্পী-কলাকুশলীদের appeared first on Dhaka Protidin.
