দুর্গাপুজোর পঞ্চমীতে দিঘার রাতের আকাশে ফুটে উঠল দেবীর প্রতিকৃতি! রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সৈকত শহরে আয়োজিত হল মনোমুগ্ধকর ড্রোন শো। ড্রোনের আলোয় তৈরি হল ‘শারদ শুভেচ্ছা’ সহ নানা আকর্ষণীয় আলোকচিত্র। এই বিশেষ অনুষ্ঠানে আলোক প্রদর্শনীর পাশাপাশি ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে নিয়ে জমজমাট মিউজিক্যাল কনসার্ট। দিঘা হাসপাতাল সংলগ্ন মাঠে হাজার হাজার মানুষ এই বর্ণময় আয়োজন উপভোগ করেন।