জয়ের পরে ভিলার খেলোয়াড়রাEi Samay
Published on
:
1 min read
এই সময়: প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ জেতার পরে ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। শনিবার বিকেলে অ্যাস্টন ভিলা তাদের হোম ম্যাচে ২–১ হারাল সিটিকে।
অন্য দিকে, আর্সেনাল এ দিন এভার্টনকে ২–০ হারিয়ে ধরে ফেলল সিটিকে। তবে পয়েন্ট সমান হলেও সিটিকে টপকে যেতে পারল না আর্সেনাল। দুই টিমেরই আট ম্যাচে ২১ পয়েন্ট। গোলপার্থক্যে সিটি (্১১) এগিয়ে আর্সেনালের (৮) চেয়ে।
সিটিকে হারাতে বড় ভূমিকা নিলেন সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। ম্যাচের ছয় ও ৬০ মিনিটে দুটি গোল করেন জ্যাকসন। ৫২ মিনিটে আর্লিং হাল্যান্ড সিটিকে সমতায় ফিরিয়ে ছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। সাম্প্রতিক অতীতে প্রিমিয়ার লিগে সিটির দাপট থাকলেও অ্যাস্টন ভিলা তাদের জন্য বড় গাঁট ইদানীং। সিটির বিরুদ্ধে শেষ সাত সাক্ষাতে উনাই এমেরির ভিলা জিতেছে পাঁচটি ম্যাচ। সেই সঙ্গে নিজেদের হোম গ্রাউন্ড ভিলা পার্কে সিটির বিরুদ্ধে টানা চারটি ম্যাচ জিতল ভিলা।
আর্সেনালের হয়ে দুটি গোল করেন এরিক কোন্সা ও গাব্রিয়েল মাগালহায়েস। মিকেল আর্তেতার টিম যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে এ দিন। সপ্তাহের মাঝে তারা রুখে দিয়েছিল বায়ার্ন মিউনিখকে। এ দিনও আর্সেনাল ছিল দারুণ ছন্দে।
