আপনি কৃত্রিম বুদ্ধিমত্তায় পেশাদার? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি এবং ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের পেশাদার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে শর্ত কী, কীভাবেই বা করা যাবে আবেদন, জেনে নিন খুঁটিনাটি তথ্য।
জেনারেল ম্যানেজার ও চিফ এআই অফিসার:
কারা আবেদন করতে পারবেন:
কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্য়ান্ড কমিউনিকেশনে বিই, বি টেক অথবা এম টেক হলে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ন্যূনতম ৪০ থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সি হতে হবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার (রিস্ক অ্যান্ড অপারেশনাল অ্যানালিটিক্স, এআই গর্ভন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স এবং ডেটা ইঞ্জিনিয়ারিং, মডেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও এআই অপস)
কারা আবেদন করতে পারবেন:
রিস্ক অ্যান্ড অপারেশনাল অ্যানালিটিক্স, এআই গর্ভন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স এবং ডেটা ইঞ্জিনিয়ারিং, মডেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও এআই অপসে বিই, বি টেক অথবা এম টেক হলে আবেদন করা যাবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ন্যূনতম ৩৫ থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সি হতে হবে।
এন্টারপ্রাইজ এআই আর্কিটেক্ট:
কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হলে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সি হতে হবে।
এআই সলিউশন আর্কিটেক্ট:
কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সি হতে হবে।
আবেদনের পদ্ধতি:
এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘কেরিয়ার্স’ বিভাগে যেতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য আপলোড করতে হবে। সমস্ত নথির স্ক্যান করা কপি আপলোড করে আবেদন করতে হবে। জমা দেওয়া ফর্মের কপি ডাউনলোড করে রাখতে পারেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউ এবং পারিশ্রমিক নিয়ে আলোচনার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। মোট ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পেশা নিয়ে ১০ মিনিটের উপস্থাপনাও দিতে হবে। সবদিক খতিয়ে দেখে পারিশ্রমিকের নিরিখে প্রার্থী বাছাই করা হবে।
