যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই বলে জানিয়েছে কাতার। দেশটি যত দ্রুত সম্ভব এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমবিষয়ক পরিচালক।
তিনি বলেন, আমাদের আশাবাদী থাকতে হবে, আন্তরিকভাবে কাজ করতে হবে এবং সমাধানে পৌঁছাতে কী কী প্রয়োজন, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সামরিক সমাধানের কোনো পথ নেই। উত্তেজনা বাড়ানো উচিত নয়। শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রাখতে হবে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২০ অক্টোবর) দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, রিয়াদে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
