প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মাসুদ আলমের হস্তক্ষেপে ক্যাম্পাস ছাড়েন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে তাকেসহ ১১ জনকে অবরুদ্ধ করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসার জন্য উপাচার্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিঠুন চৌধুরী
Published : 13 Oct 2026, 10:24 PM
Updated : 13 Oct 2026, 10:24 PM