ম্যাচের ভেন্যু বদলাতে বাধ্য হলো PCB।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
পাকিস্তানে গভর্নর শাসন জারির জেরে পেশোয়ার ও আবতাবাদ থেকে প্রেসিডেন্টস ট্রফির ম্যাচ সরিয়ে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দু’টি ম্যাচই হবে পাঞ্জাবের শেখুপুরা ও লাহোরে। প্রতিযোগিতার শেষ পর্ব এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নুতন সূচি অনুযায়ী ১৯ অক্টোবর শুরু হবে। আট দলের লিগে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। দ্বিতীয় স্থানে ঘানি, তাদের পয়েন্ট ৭০। ফাইনালের মাঠ এখনও চূড়ান্ত হয়নি।