ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিন ঘিরে ছিল বিশেষ আয়োজন। এবার শিউলি ফুলের আবহে সাজানো হয় জন্মদিনের অনুষ্ঠান। প্রিয়জনদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে আয়োজনটি।
পরীমনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে হাজির হন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। সেখানে বেশ কিছু সময় কাটানোর পাশাপাশি পরীমনির সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি।
অনুষ্ঠানে মেঘনা আলমের পোশাকেও ছিল আলাদা আকর্ষণ। হলুদ শাড়ি, গলায় মুক্তার মালা ও হাতে নানা রঙের চুড়ি পরে উপস্থিত হন তিনি। তার সাজসজ্জা সহজেই নজর কাড়ে অতিথিদের।
শরতের শিউলি ফুলের সৌরভ আর প্রিয়জনদের শুভেচ্ছায় পরীমনির জন্মদিনের আয়োজন পেয়েছে ভিন্ন মাত্রা। আর সেই আয়োজনে মেঘনা আলমের উপস্থিতি যোগ করেছে বাড়তি আনন্দ।
