Published : 24 Oct 2026, 08:23 PM
Updated : 24 Oct 2026, 08:23 PM
ঢাকার মিরপুরে পুলিশের তল্লাশি চৌকিতে বিদেশি পিস্তলসহ দুইজন আটক হয়েছেন।
শনিবার সন্ধ্যায় তাদের আটকের কথা জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
ওই দুজনের নাম মশিউল আজম ও শান্ত ইসলাম।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও একটি বাইক জব্দ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নাছের রিকাবদার বলেন, “তারা বাইকে করে যাচ্ছিলেন। পুলিশের তল্লাশি চৌকিতে ধরা পড়েন।”
সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
