পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী লঞ্চঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে প্রায় ৫০ জন যাত্রী ও ৬টি মোটরসাইকেলসহ একটি ট্রলার-নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অধিকাংশই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক শিশুসহ একই পরিবারের মা-মেয়ে নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে কালিগঙ্গা নদীর শ্রীরামকাঠী পয়েন্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের সংকর বেপারীর স্ত্রী ঋণা বেপারী (৪৫) এবং তার ৯ বছর বয়সী কন্যাপুত্র অদ্রিতা বেপারী (৯)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত যাত্রী এবং মোটরসাইকেল বোঝাই করার কারণেই ভারসাম্য হারিয়ে ট্রলারটি নদীর মাঝপথে ডুবে যায়। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেন। এতে অধিকাংশ যাত্রী নিরাপদে নদী থেকে উঠে আসতে পারলেও নিখোঁজ থাকেন ঋণা ও অদ্রিতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী ও যানবহনের ফলেই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
সংশ্লিষ্ট সংবাদ: পিরোজপুর
১৪ সেপ্টেম্বর ২০২৬
০১ সেপ্টেম্বর ২০২৬
২৪ জুলাই ২০২৬
