ফিফা নারী ফুটবল র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। মঙ্গলবার (২০ অক্টোবর) ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে।
এশিয়ান গেমসে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পরও র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মেয়েদের জন্য স্বস্তির খবর। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই দুই পরাজয়ে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট কমে যথাক্রমে ০.০৬ ও ০.২৮।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে ৪.৬৪। ফলে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ।
গত বছর এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ওই জয়ের মাধ্যমে র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য উন্নতি করেছিল বাংলাদেশের মেয়েরা।
সাম্প্রতিক উত্থান নারী ফুটবলে বাংলাদেশের অগ্রযাত্রার ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফল অর্জন করতে পারলে ভবিষ্যতে র্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
The post ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ appeared first on ভোরের চেতনা.
