নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার মোশাররফ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
নিহতের স্বজনরা জানান, মোসাদ্দেক হাসান ৯ মাস আগে বিয়ে করেছেন। মাসখানেক আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন। তিনদিন আগে আবার তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীর জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে তার জ্বর বেড়ে যায় ও খিঁচুনি শুরু হয়। পরে চিকিৎসকরা চেষ্টা করলেও বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছর নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৬ জন। তাদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
বিজ্ঞাপন
অন্যদিকে, গত ১২ অক্টোবর সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তারতীলুল কোরআন একাডেমি নামের একটি বেসরকারি মাদরাসার পরিচালক হাফেজ শামসুল ইসলাম। তিনি গত ৯ অক্টোবর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আজহারুল ইসলাম জাহিদ।
সজ্ঞিত সাহা/কেজে/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
