জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহর জমিনে তার দ্বীন ও দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির একমাত্র মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছে। তারা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নারায়াণগঞ্জে দুইদিনব্যাপী শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চল দক্ষিণ কর্তৃক জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলাম কেবল একটি ব্যক্তিগত উপাসনার নাম নয়, বরং এটি মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের এক সর্বাঙ্গীণ পথনির্দেশনা। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে নেতাকর্মীদের কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠনের পাশাপাশি সমাজের সকল স্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপির পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও আবদুর রব।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
