চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের আমলে গোটা দেশ সকল ধর্ম বর্নের মানুষের কাছে নিরাপদ। বর্তমানে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। আগামী দিনেও সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধর্ম, মত ও শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) চুড়ামনকাটি দাসপাড়া রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহানবমীর শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া সকল ওয়াদা পূরণ করে চলেছে একের পর এক।
ইতিমধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন পযার্য়ক্রমে।
চুড়ামনকাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কুন্ডুের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,জেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম রেজা দুলু,কাজী আযম, সদর উপজেলা নির্বাহী কর্মকতা শাহরিয়ার হক,যশোর জেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা আমির ফায়সাল,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু, আব্দুর রাজ্জাক, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ,সিনিয়র সহ সভাপতি আবু তালেব, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন শেলী, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজী,ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।
পরে মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর কুন্ডুপাড়া পূজা মন্দিরে যান এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় অনুষ্ঠান দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য সর্বচ্চো নিরাপত্তার নিশ্চিত করেছেন।দেশে যেকোনো নৈরাজ্য মোকাবেলা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কাশিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক চন্দ্রের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন প্রমূখ।

