ত্রিদেশীয় সিরিজ
বাংলাদেশের তোপ সামলে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে
পাওয়ার-প্লেতে বাংলাদেশের তোপের মুখে পড়েছিল জিম্বাবুয়ে। দারুণ বোলিয়ে দ্রুতই তিন উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ। সেই তোপ সামলে এখন এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। ইতোমধ্যে শত রান ছাড়িয়েছে তারা।
আজ শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে জিম্বাবুয়ে। ৬৭ বলে ৫১ রানে অপরাজিত আছেন ব্রেন্ডন টেইলর আর ৫১ বলে ৩৯ রানে ক্রেইড আরভিন।
দলীয় ২৪ রানের মাথায়ই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল জিম্বাবুয়ে। সেখান থেকে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর আর ক্রেইগ আরভিন। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই দুজন। প্রায় শতক ছোঁয়া জুটি গড়েছেন তারা। জিম্বাবুয়ে ছাড়িয়েছেন ১০০ রান। ইতোমধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন টেইলর।
তাসকিনের তৃতীয় শিকার, ধুঁকছে জিম্বাবুয়ে
আবুধাবিতে তাসকিন আহমেদের বোলিংয়ের যেন কোনো জবাবই খুঁজে পাচ্ছেন না জিম্বাবুয়ের ব্যাটাররা। টাইগার পেসারের পেস আগুনে পুড়ে একের পর এক ফিরছেন ব্যাটাররা। প্রথম পাওয়ার-প্লে মাঝেই তিন উইকেট তুলে নিয়েছেন তাসকিন।
নিজের প্রথম দুটি উইকেট তাসকিন পেয়েছিলেন এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। এবার বোলিংয়ের ধরন একটু পরিবর্তন করলেন। উইকেট শিকারের ধরনও বদলাল। তাসকিনের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন জিম্বাবুয়ের তাফাদজওয়া সিগা। কিন্তু ব্যাটে-বলে ঠিকভাবে সংযোগ করতে পারেননি। লম্বা সময় বল শূন্যে ভেসে থাকার পর বল জমা হয় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। ১৫ বলে ১৬ রান করে ফেরেন তিনি।
অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে এবার সঙ্গ দিতে এসেছেন ক্রেইগ আরভিন।
তাসকিনের বোলিংয়ে জিম্বাবুয়েকে চেপে ধরছে বাংলাদেশ
আবারও বোলিংয়ে তাসকিন আহমেদ, আবারও উইকেট। রিভিউ নিয়েও বাঁচলেন ওপেনার বেন কারেন। প্রথম চার ওভারেই মাঝেই দুইটি রিভিউ হারাল জিম্বাবুয়ে। দ্রুত উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করছে বাংলাদেশ।
এ ম্যাচে পেস ইউনিটে বড় দায়িত্ব তাসকিনের কাঁধে। সেটি বেশ ভালোভাবেই পালন করছেন তিনি। বাংলাদেশকে এনে দিলেন দ্বিতীয় উইকেট। ১১ বলে ৬ রান করা বেন কারেনকে ফিরিয়েছেন তিনি।
পঞ্চম ওভারের প্রথম বলে তাসকিনের দারুণ ডেলিভারি গিয়ে আঘাত করে বেন কারেনের প্যাডে। সঙ্গে সঙ্গেই রিভিউয়ের জন্য আবেদন করেন তিনি। তবে তিনিও রিভিউ নিয়ে সফল হতে পারেননি।
তাসকিনের দারুণ বলে প্রথম ওভারেই উইকেট পেল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নাহিদ রানা না থাকায় এ ম্যাচে বড় দায়িত্ব থাকবে তাসকিন আহমেদের ওপর। প্রথম ওভারে এসেই সেটার দায়িত্ব পালন করলেন তিনি। উইকেট এনে দিলেন বাংলাদেশকে।
বাংলাদেশের বোলিং ইনিংসের শুরু করতে এসেছিলেন তাসকিন। তার প্রথম পাঁচ বল থেকে কোনো রান নিতে পারেনি জিম্বাবুয়ে। সেটার প্রেসারে পরে ওভারের শেষ বলে তাসকিনের দারুণ ডেলিভারিতে উইকেট দিয়ে ফিরলেন ওপেনার ব্রায়ান বেনেট।
তাসকিনের ভেতরে ঢোকা বলের কোনো জবাব ছিল না বেনেটের কাছে। বল গিয়ে আঘাত করে বেনেটের প্যাডে। বাংলাদেশের জোড়ালে আবেদনে সাড়া দেন আম্পায়ার। সেই সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও সফল হতে পারেননি বেনেট। ফিরেছেন ৬ বল থেকে শূন্য রানে।
লিটন নেই, কেমন হলো বাংলাদেশের একাদশ?
টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজের দায়িত্বও দেওয়া হয়েছে লিটন দাসকে। বাংলাদেশ, আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করার কথা ছিল তার। আগের দিন অধিনায়ক হিসেবে ট্রফি নিয়ে ফটোসেশনও করেছেন তিনি। তবে হঠাৎ করেই টসের সময় দেখা গেল তাওহিদ হৃদয়কে।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে বোলিং করবে বাংলাদেশ
আজ শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে টস হেরে বোলিং করবে বাংলাদেশ।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল
২ ঘন্টা আগে
২ ঘন্টা আগে
২ ঘন্টা আগে
