বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এনজিও সংস্থা ‘জালালাবাদ ফাউন্ডেশন (জেএফ)’ এর ব্যবস্থাপনায় বুধবার সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০জনসহ মোট ১৪ জন অসচ্ছল নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ‘বিনমূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ প্রকল্প ২০২৫-২০২৬’ অর্থবছরের বিশেষ বরাদ্দের (১ম কিস্তির) উপকারভোগিদের এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুর রব এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মাহবুব আলম মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, ইউপি সদস্য রুহুল আমিন বাহার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, নিসচা উপজেলা শাখার সহসভপাতি আব্দুল আজিজ প্রমুখ।
