যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চলতি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এ বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকতে এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ দিতে চান।
সাংবাদিক মার্ক হ্যালপেরিনের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকারে ভ্যান্স এ মন্তব্য করেন। এর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন।
ভ্যান্স বলেন, “আমি তাকে সমর্থন জানানোর বিরোধী নই। আবার আমি তাকে সমর্থন করার পক্ষেও নই। আমি ইসরায়েলের নির্বাচনে জড়াচ্ছি না।”
তিনি আরও বলেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন জানাই, আর আমি মূলত মধ্যবর্তী নির্বাচন নিয়েই মনোযোগ দিচ্ছি।”
সবশেষ গত এপ্রিলে ভ্যান্স কোনো বিদেশী নেতার প্রতি সমর্থন জানিয়েছিলেন। সে সময় তিনি হাঙ্গেরির সাবেক ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন দিয়েছিলেন। তবে অরবান পিটার মাগিয়ারের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হন।
নিজের দুই মেয়াদে ট্রাম্প নেতানিয়াহু ও তার ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।
প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে পশ্চিম জেরুজালেমে স্থানান্তর করেন, গোলান মালভূমিতে ইসরায়েলের সংযুক্তিকরণকে স্বীকৃতি দেন, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং আরব দেশগুলোর সঙ্গে একাধিক সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সম্পাদনে নেতৃত্ব দেন। এসব উদ্যোগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুটি অনেকটাই উপেক্ষিত ছিল।
২০২৫ সালের জানুয়ারিতে আবার ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলা সত্ত্বেও দেশটিতে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে, ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ জোরদার করেছে।
অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্স রিপাবলিকান পার্টির ভেতরে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের প্রতীক হয়ে উঠেছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে এই অসন্তোষ আরও গভীর হয়েছে। ওই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ব্যয় বেড়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চলতি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি বলেছেন, তিনি এ বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থাকতে এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ দিতে চান।
