মোঃ রনি আহমেদ রাজু |
মাগুরার শালিখা উপজেলার রাধাডাঙ্গায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার অপরাহ্ন ২টায় এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় পাঠাগারের সভাপতি মো. মাহফুজার রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাঠাগারের প্রধান উদ্যোক্তা আশিকুল কায়েস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের সহ-সভাপতি ও ক্রীড়া ধারাভাষ্যকার শম্ভুনাথ মিত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন সংবাদকর্মী রমেশ চন্দ্র বিশ্বাস, তারিকুল ইসলাম, বিশ্বজিৎ বসু ও লক্ষণ চন্দ্র মণ্ডল; লেখক শচীন্দ্রনাথ বিশ্বাস, গবেষক ও শিক্ষক ইন্দ্রনীল বিশ্বাস, প্রধান শিক্ষক ও সাংবাদিক স্বপন বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী জমাদ্দার, পাঠাগারের সাধারণ সম্পাদক রহমত আলী, শিক্ষক ও সাংবাদিক অরিন্দম বর, তরুণ লেখক পরিষদের প্রতিনিধি কামাল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র, সুবীর কুমারসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বর্তমান জ্ঞানভিত্তিক সমাজের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটিকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। পাঠকদের পাঠাগারমুখী করতে দ্রুত ইন্টারনেট সংযোগ স্থাপন করা জরুরি। পাশাপাশি সংগৃহীত দুর্লভ সকল পাণ্ডুলিপিকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করার আহ্বান জানাচ্ছি, যেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গবেষক ও পাঠক সমাজ এই সেবা গ্রহণ করতে পারেন।
