প্রকাশিত: ১০:২১, ১৭ অক্টোবর ২০২৬ আপডেট: ১০:৫১, ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে শনিবার ভোরে আগুন লাগে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের শঙ্কা রয়েছে। তবে, এখনো কেউ মারা গেছেন বা আহত হয়েছেন কি না তা নিশ্চিত করতে পারেননি উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে ইনানীর পাটুয়ারটেক মেরিন ড্রাইভ সংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে।
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, আগুনে রিসোর্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোরে অনেক পর্যটক ঘুমন্ত অবস্থায় থাকায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কজ করছে।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...
