এএফসি চ্যালেঞ্জ লিগের শেষটা জয়ে রাঙাল ফর্টিস এফসি। গতকাল কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে তারা। তবে এই জয়ের পরও ফর্টিস গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ও ভারতের এফসি গোয়ার কাছে হারে ২-১ গোলে হেরছে বাংলাদেশের ক্লাবটি। প্রথম দুই ম্যাচে হারেই গ্রুপ পর্ব থেকে ফর্টিসের বিদায় নিশ্চিত হয়ে যায়।
বিজ্ঞাপন
রেগার-তাদাজের বিপক্ষে প্রথম গোল হজম করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফর্টিস। ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় তাজিক ক্লাবটি। এরপর দ্বিতীয়ার্ধে রাফায়েল টুডু, শিয়ান কাওয়াসাকি এবং শুকি ইতোফুসার (৮৮ মিনিটে) গোল জয় এনে দেয় ফর্টিসকে।
