প্রতিনিধি, শাবিপ্রবি · ১৪ অক্টোবর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষের আদেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে ১১ দিনের ছুটি পাবেন।
এদিকে, ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গুগলে আমাদের খবর পেতে
