রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর, লুটপাট, চুরির মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদের জামিন মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন, যা গতকাল মঙ্গলবার জানা গেছে।
আদালত সূত্র জানায়, সোমবার বয়স্ক ও অসুস্থ বিবেচনায় তার জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। গত ১ অক্টোবর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৭
অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ২৬ সেপ্টেম্বর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর, লুটপাট, চুরির ঘটনায় মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়।
