
নানা আয়োজনে বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,বাঞ্ছারামপুরে একটি দুর্যোগপ্রবণ এলাকা। তবে দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও সচেতনতার অভাবে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তাই দুর্যোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান।
পরে অগ্নিকাণ্ডের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি মহড়া আয়োজন করা হয়।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
