দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৪৯৯ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক ৬৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫২ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৯৬ দশমিক ৫১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৭ দশমিক ৯৬ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ১৫ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৪ হাজার ১০৭ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৬৩৫ কোটি ৯৮ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ৯০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ১৬ কোটি ৪২ লাখ টাকা, বিএসআরএম স্টিলের ১৩ কোটি ৫৯ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়ামের ১০ কোটি ৩১ লাখ টাকা, ইসলামী ইন্স্যুরেন্সের ১০ কোটি ২৭ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১০ কোটি ১৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের আট কোটি ৩১ লাখ টাকা, স্কয়ার ফার্মার আট কোটি ১৪ লাখ টাকা, সেনা ইন্স্যুরেন্সের সাত কোটি ৯৬ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের সাত কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আরামিট শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৪৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৪৪ শতাংশ।
