নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বনপাড়া-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় আজ ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাটোর সদর সদরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভোরে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফিরোজপুর থেকে নাটোরে যাচ্ছিল। সরদারপাড়ায় এলে বাসটির সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়, যাদের ৮ জন পুরুষ ও একজন নারী। আহত হয়েছেন অন্তত ৩০-৩৫ জন। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে আহতের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ মরহেদগুলো উদ্ধার করে। এসময় আহতদের উদ্ধার করে নাটোর সদর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
