রাত দিন নিউজ
প্রকাশ : Oct 20, 2026 ইং |অনলাইন সংস্করণ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হয়েছে। সোমবার জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।
সংবাদ সম্মেলনে ইশরাক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কথা বলেন তিনি। গেজেট প্রকাশের মধ্য দিয়ে মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
- সর্বশেষ
- জনপ্রিয়
