মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন অতিথিরা
সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
উজিরপুরে মাহার মিনি বার ফুটবল লিগ-২০২৬-এর ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে ‘মাহার মিনি বার ফুটবল লিগ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ রাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফায়জুল হক রাড়ী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী শহিদ হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি রিপন মৃধা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল মৃধা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কাওসার বেপারী, সহসভাপতি মো. মামুন হাওলাদার, মো. হাফিজ রাড়ী, মো. লালন হাওলাদার ও মো. মফিজুল মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সহায়তা করে। মাদক, জুয়া ও সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মো. শহিদুল ইসলাম খানসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

