অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহি, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলের আয়োজক মাস্টার মো. ফজলুল হক বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন তাঁর প্রাণপ্রিয় বন্ধু। ছাত্রজীবন থেকেই তাঁদের বন্ধুত্ব। ১৯৭২ সাল থেকে তাঁরা একসঙ্গে লেখাপড়া করেছেন। দীর্ঘদিনের এই বন্ধুর অসুস্থতার খবর তাঁকে ব্যথিত করেছে।
তিনি আরও বলেন, “আমার প্রাণপ্রিয় বন্ধু বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতায় আমরা শোকাহত। এ কারণেই তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আমার বন্ধুর জন্য দোয়া চাই। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
The post পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল appeared first on ভোরের চেতনা.
