মাইনাস ৭ ডিগ্রিতে ৪২ কিলোমিটার দৌড়
উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি পথ, ১৪ হাজার ফুট উচ্চতা সঙ্গে হাড়কাঁপানো মাইনাস ৭ ডিগ্রি তাপমাত্রা। প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আদি কৈলাস পরিক্রমা ম্যারাথন। ৪২ কিলোমিটার পথ মাত্র ৫ ঘণ্টা ৫৮ মিনিটে অতিক্রম করে তাক লাগালেন মধ্যমগ্রামের ৪৮ বছর বয়সি অমিত পাল।
