দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বরিশালের বাকেরগঞ্জে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, ওসি আদিল হোসেন, সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর জামায়াত আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল প্রমুখ।