আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দু।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং এই আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শনকালে কৃষকদল নেতা মোঃ শহিদুল ইসলাম চান্দু প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানান।
এ সময় তিনি বলেন, "উৎসব যার যার, নিরাপত্তা ও আনন্দ সবার। যেকোনো প্রয়োজনে ও আপদ-বিপদে আমি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি।"
মণ্ডপ পরিদর্শনের সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
