Published on
:
1 min read
এই সময়: জাতীয় টিমের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেও ক্লাব ফুটবল গোলের খিদে মেটেনি লিওনেল মেসির।
রবিবার মেজর লিগ সকারে ইন্তার মায়ামির হয়ে জোড়া গোল করলেন আর্জেন্তিনীয় মহাতারকা। ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে তাঁর টিম জিতল ৪–০। বাকি দুটো গোল লুইস সুয়ারেসের।
চলতি লিগে ২৩ গোল করে সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষে মেসি। মায়ামি শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি। চার ড্র ও একটায় হেরে বেশ চাপে ছিল। এই বড় জয়টা কোচ কিলি গঞ্জালেসকে বেশ স্বস্তি দিল। ১৬ সেপ্টেম্বর এই ক্লাবের নতুন কোচ হিসেবে যোগ দেওয়ার পরে কিলি প্রথম জয় এটাই।
চার দিন আগেই দেশের জার্সিতে শেষ ম্যাচে ৯০ মিনিট খেলেছিলেন মেসি। ২১ বছর ধরে আর্জেন্তিনার হয়ে খেলার পরে সরকারিভাবে সে দিনই সরে দাঁড়ান। সেই খেলার ক্লান্তি–আবেগ একদম মুছে ফেলেই এ দিন ক্লাব জার্সিতে ঝলমলে ছিলেন লিও।
প্রথমার্ধে সুয়ারেস দু’গোল করেছিলেন। ৪৭ ও ৬০ মিনিটে গোল করেন মেসি। শেষ গোলটা রদ্রিগো দে পলের পাস থেকে দুই ডিফেন্ডার কাটিয়ে ডিসি ইউনাইটেডের গোলকিপার বোকা বানিয়ে জালে বল জড়ান মেসি।