মোঃ আলা উদ্দিন, দোয়ারাবাজার ::
দোয়ারাবাজারের ইদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামিক দাওয়াহ ও কল্যাণ ট্রাস্টের আয়োজনে ছোটদের নবিজি সা পাঠ ্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে হয়। তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন সোয়াদ আহমদ, ২য় স্থান অর্জন করেন জিদনী আক্তার ফাতেমা ও ৩য় স্থান অধিকার করেন ফারহান আলম। চতুর্থ শ্রেণিতে ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জন করেন মাহিয়া আক্তার, তাহমিনা আক্তার ও রোহান আহমেদ। পুরুষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ইদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ইসমত-আরা বেগম ও সহকারী শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন ইসলামি দাওয়াহ ও কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ। রাসুল সা এর জীবনী জানতে ছোদটের মধ্যে আগ্রহের সঞ্চার জাগাতে সংগঠনের এই উদ্যোগ।
নিউজটি শেয়ার করুনঃ
