আব্দুল আওয়ালঃ
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃ মাহমুদুল হাসান ।
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া মো. মাহমুদুল হাসান বলেন, জনগণের মূল্যবান সমর্থন ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান শক্তি। তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “সবার দোয়া ও সমর্থনে এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার চলার পথের শক্তি।
১৩ অক্টোবর( বুধবার) রাত ৮টার সময় ইসলামপুর রেল স্টেশন তার নিজ কার্যালয়ে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অসহায় বয়স্ক মহিলাসহ হরিজনদের শারদীয় উৎসব করার জন্য, মাননীয় সংসদ সদস্য আলহা সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় তাদের মাঝে কিছু বস্ত্র উপহার দেন।
বস্তু বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, সালাম, চট্কু,মিন্টু, হেলাল, করিব, মোসলেম,রাসেল, সাদ্দামসহ অনেকে পাশাপাশি ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

