দৈনিক সকালের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরীর মা এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর মা শাহজাদী বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা মোবারকখিল বখতিয়ার উকিল বাড়ির সামনের স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমা শাহজাদী বেগম আট ছেলে ও দুই কন্যাসন্তানের জননী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
The post সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরীর মায়ের ইন্তেকাল appeared first on বাংলাধারা.
