উত্তর কলকাতার হেদুয়া পার্কের পাশে জগৎজননী মন্দিরে আজও মেনে চলা হয় দীর্ঘদিনের পুজোর পরম্পরা। কথিত আছে, ভোরবেলা সাদা শাড়ি পরে কলসি কাঁধে গঙ্গাস্নানে যান দেবী দুর্গা। পরিবারের বর্ণনা অনুযায়ী, ১৫২ বছর আগে মিরাট ছেড়ে উত্তর কলকাতায় আসেন রামমাধব সাহা। পরে তাঁর দুই ছেলে তৈরি করেন মা জগৎজননীর মন্দির। মন্দিরে দেবীর নিত্যপুজো হয়। দুর্গাপুজোর সময় দেবীকে রাজবেশে সাজানো হলেও, বিশেষ আড়ম্বরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। সেই পুজোয় আজও রীতি মেনে ধুনো ও চাচর দেওয়া হয়। পরিবারের সদস্যদের মুখে শুনুন এই ঐতিহ্যবাহী পুজোর ইতিহাস ও নানা কাহিনি।