চট্টগ্রাম জেলার ২ হাজার ৩০০টি পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়া দশমী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মাসুদ আলম বলেন, দেশের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গোৎসব চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, ট্রাফিক ইনচার্জ আমির ফারুক, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
যে আই
