আজকের দিনে দূষণমুক্ত আবহাওয়া দুর্যোগপূর্ণ পৃথিবীতে নিরোগ দীর্ঘ জীবন পাওয়া কি আদৌ সম্ভব। আসুন তাহলে দেখা যাক, আমাদের দৈনন্দি জীবনযাপনে সামান্য অদলবদল করে কিভাবে নিরোগ ও দীর্ঘ জীবন পাওয়া সম্ভব।
হাঁটুন ও শারিরীক পরিশ্রম হোক নিয়মিত
হাঁটা-চলা একটি স্বাভাবিক ও সহজ ব্যায়াম। শহুরে জীবনে আমরা সামান্য একটু পথও হাঁটতে রাজি নই। অথচ যানবানে অথবা যানবাহনের অপেক্ষায় কাটিয়ে দিই ঘন্টার পর ঘন্টা সময়। মেডিকেল সায়েন্স বলছেÑ নিয়মিত হাঁটলে
১. উচ্চ রক্তচাপ কমে
২. হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে
৩. চর্বি কমে
৪. হাড় শক্ত হয়
৫. শরীরের এনার্জি
৬. স্টেমিনা বাড়ে।
তবে জেনে রাখুন, ভারি খাবার খেয়ে হাঁটবেন না। হাঁটার আগে ও পরে প্রয়োজনমতো পানি পান করুন।
দৈনন্দিন কাজকর্মে শারীরিক পরিশ্রম সুস্থ্যতার জন্য অপরিহার্য। পরিশ্রম এমনভাবে করার চেষ্টা করুন যাতে সেটা এক্সারসাইজও হয়। এরফলে-
ক. হার্ট ভালো কাজ করে
খ. ব্লাড সার্কুলেশন ভালো হয়
গ. ফসফুসের কার্যক্ষমতা বাড়বে
ঘ. শরীরে চর্বি জমে না
ঙ. হাই ব্লাড প্রেসার কমে
চ. কোলেস্টেরল কমে
ছ. অবসাদগ্রস্থতা হ্রাস পায়
অনেকের ধারণা, জীবনে সুখী হতে হলে অনেক কিছু করতে হয়। অর্থাৎ সুখ সহজসাধ্য কোনো জিনিস নয়। মূলত সুখকে ধরাছোঁয়ার বাইরের একটি বস্তুই বলে মনে করা হয়। আর জীবনজুড়েই চলে এ সুখ খোঁজার অনবদ্য এক প্রচেষ্টা-
১. জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন
২. নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিন
৩. ক্ষমা করতে শিখুন
৪. নেতিবাচক চিন্তাভাবনা বাদ দিন
৫. জীবনের লক্ষ্য নির্ধারণ করুন
৬. অলস জীবন কাটাবেন না
